বন্ধ করুন
গ্রেফতারের আগে পরোয়ানা যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

গ্রেফতারের আগে পরোয়ানা যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
গ্রেফতারের আগে পরোয়ানা যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের
গ্রেফতারের আগে পরোয়ানা যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের
Featured Image

গ্রেফতার করার আগে পুলিশ কর্মকর্তাদের ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) থেকে গ্রেফতারি পরোয়ানার সত্যতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিটের জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ এ মাওলা সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই রায় ঘোষণা করেন।

রায়ে নালিশি মামলা দায়েরের ক্ষেত্রে বাদি ও আইনজীবীর পরিচয় নিশ্চিত করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। আদালত জানান, মামলার সঙ্গে আইনজীবীর পরিচয়পত্র এবং বাদির জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনুলিপি সংযুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আদালতে রিটের পক্ষে শুনানি পরিচালনা করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জে আর খান রবিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. হুমায়ুন হোসেন তুহীন।

উল্লেখ্য, আরিফ নিয়াজী নামের এক ব্যক্তিকে ভুয়া পরোয়ানার ভিত্তিতে গ্রেফতার করার প্রেক্ষাপটে জনস্বার্থে হাইকোর্টে রিট করেছিল মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। সেই রিটের ওপর প্রাথমিক শুনানি শেষে রুল জারি করেছিলেন আদালত, যা আজ চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হলো।