তারকা অভিনেতা হওয়ার আগে মায়ের অসুস্থতার জন্য দোয়া চাইতে আজমির শরিফে গিয়ে ৫ হাজার রুপি হারিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। সেখানে দরগাহে বসে থাকা একজন ফকির তাকে বলেছিলেন, তুমি ৫ হাজার রুপি হারিয়েছ কিন্তু ৫০০ কোটি রুপি আয় করবে।
শাহরুখ খান জানান, কখনো কখনো আমরা এসব বিষয় বাস্তবে বিশ্বাস করতে চাই না কিন্তু আমার সঙ্গে এটি ঘটেছিল। তার মতে, অর্থের চেয়েও অনেক বড় হলো আজমির শরিফের আশীর্বাদ যা এখনো তার সঙ্গে রয়েছে।
২০২৫ সালের হুরুনের তালিকা অনুযায়ী শাহরুখ খানের সম্পদের পরিমাণ ছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি এবং তিনি বিলিয়নিয়ারের ক্লাবে প্রবেশ করেছেন। তার সম্পদের উৎস সিনেমা ছাড়াও প্রযোজনা সংস্থা, আইপিএল দল এবং বিভিন্ন ব্র্যান্ডের ব্যবসা।