বন্ধ করুন
গাইবান্ধার ফুলছড়ি কালীর বাজার কেন্দ্রীয় মন্দিরের কমিটি গঠন নিয়ে উত্তেজনা
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

গাইবান্ধার ফুলছড়ি কালীর বাজার কেন্দ্রীয় মন্দিরের কমিটি গঠন নিয়ে উত্তেজনা

মোঃ শহীদুল ইসলাম শহীদ
মোঃ শহীদুল ইসলাম শহীদ সংবাদদাতাঃ গাইবান্ধা
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
গাইবান্ধার ফুলছড়ি কালীর বাজার কেন্দ্রীয় মন্দিরের কমিটি গঠন নিয়ে উত্তেজনা
গাইবান্ধার ফুলছড়ি কালীর বাজার কেন্দ্রীয় মন্দিরের কমিটি গঠন নিয়ে উত্তেজনা
Featured Image

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা সদরের কালীর বাজার কেন্দ্রীয় মন্দিরের কমিটি গঠনকে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় মন্দির প্রাঙ্গণে একটি নবগঠিত কমিটির পরিচিতি সভা আহ্বান করাকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

মন্দিরের বিদ্যমান কমিটির সভাপতি মিলন কুমার বর্মনের দাবি,বর্তমান কমিটির মেয়াদ এখনও শেষ হয়নি। এর মধ্যে নতুন কমিটি গঠন করে পরিচিতি সভা আহ্বান করা হয়েছে,যা নিয়ম ও আইনসম্মত নয় বলে তিনি দাবি করেন।

অন্যদিকে,নবগঠিত কমিটির পক্ষের হেম বাবুর দাবি, মিলন কুমার বর্মন দীর্ঘদিন ধরে একতরফাভাবে মন্দিরের কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছেন। এ বিষয়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেও কোনো সমাধান পাওয়া যায়নি বলে তারা দাবি করেন। পরে স্থানীয় ভক্তদের সঙ্গে আলোচনা করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটির পরিচিতি সভা বুধবার সকাল ১১টায় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নতুন কমিটির পরিচিতি সভাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা।

তবে মন্দির কমিটি নিয়ে দুপক্ষের দাবির বিষয়ে প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।