বন্ধ করুন
মসজিদের ছাদে রড ওঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

মসজিদের ছাদে রড ওঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

 স্বপন রবি দাশ
স্বপন রবি দাশ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জ
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
মসজিদের ছাদে রড ওঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
মসজিদের ছাদে রড ওঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
Featured Image

হবিগঞ্জের লাখাইয়ে নির্মাণাধীন একটি মসজিদের দ্বিতীয় তলার ছাদে লোহার রড ওঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জানে আলম (৫১) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের লখনাউক গ্রামের তোফাইলিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত জানে আলম বানিয়াচং উপজেলার পূর্ব তোপখানা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম ইছাক উল্লাহ।

পুলিশের ভাষ্য, বুধবার দুপুর ১২টার দিকে তোফাইলিয়া জামে মসজিদের নির্মাণাধীন দ্বিতীয় তলার ছাদে লোহার রড ওঠানোর সময় রডটি পাশের বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে জানে আলম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদে পড়ে যান।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলা ১টা ১০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।

লাখাই থানার উপপরিদর্শক (এসআই) মানিক সাহা ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পুলিশ জানায়, নিহতের ছেলে শাহরিয়ার আলম অভির দেওয়া অপমৃত্যুর সংবাদের ভিত্তিতে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।