বন্ধ করুন
গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা পেলেন মোহাম্মদ মোজাম্মেল হক
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা পেলেন মোহাম্মদ মোজাম্মেল হক

শহীদুল ইসলাম শহীদ
শহীদুল ইসলাম শহীদ প্রতিনিধিঃ গাইবান্ধা
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা পেলেন মোহাম্মদ মোজাম্মেল হক
গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা পেলেন মোহাম্মদ মোজাম্মেল হক
Featured Image

গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা পেয়েছেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক। 

পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্যের স্বীকৃতি হিসেবে গোবিন্দগঞ্জ থানার আরও ৪ পুলিশ কর্মকর্তা সম্মাননা পেয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার মো. জসিম উদ্দিনের কাছ থেকে ওসি মোহাম্মদ মোজাম্মেল হকের পক্ষে শ্রেষ্ঠ ওসির সম্মাননা গ্রহণ করেন গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার।

এ সময় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে এসআই শাহজাহান আলী,শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা হিসেবে এসআই আখতারুজ্জামান, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই শরৎচন্দ্র রায় এবং ক্লুলেস মামলার রহস্য উদঘাটনকারী কর্মকর্তা হিসেবে এসআই আহসান হাবীব সম্মাননা গ্রহণ করেন।

জেলা পুলিশের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনের মাধ্যমে গাইবান্ধা জেলার থানাগুলোর মধ্যে গোবিন্দগঞ্জ থানা শীর্ষস্থান অর্জন করেছে। আইনশৃঙ্খলা রক্ষা,মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও ক্লুলেস মামলার রহস্য উদঘাটনে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে এসব সম্মাননা প্রদান করা হয়।

গোবিন্দগঞ্জ থানার একাধিক কর্মকর্তা জানান, এ অর্জন থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল।

 ভবিষ্যতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।