বন্ধ করুন
পাবনা-২ আসনের সাবেক এমপি আজিজুল হক আরজু গ্রেপ্তার
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

পাবনা-২ আসনের সাবেক এমপি আজিজুল হক আরজু গ্রেপ্তার

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
পাবনা-২ আসনের সাবেক এমপি আজিজুল হক আরজু গ্রেপ্তার
পাবনা-২ আসনের সাবেক এমপি আজিজুল হক আরজু গ্রেপ্তার
Featured Image

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে রাজধানীর লালমাটিয়ার মিনা বাজারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা-পুলিশ।

গ্রেপ্তার হওয়া ৬৯ বছর বয়সী আজিজুল হক আরজু পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার বাড়ি পাবনার আমিনপুরের নাটিয়াবাড়ী এলাকায়।

পুলিশ জানিয়েছে, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সার্বিক বিষয় যাচাই-বাছাই ও তদন্ত শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।