বন্ধ করুন
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন
Featured Image

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৩ জন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন এবং সেপ্টেম্বরের গত ১৪ দিনে মারা গেছেন ৬৭ জন। সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা নিয়ে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৫৫ হাজার ১৬৩ জনে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৫৬৬ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ হাজার ৯৪১ জন। এই ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৫৮৬ জন এবং খুলনা বিভাগে ২৯০ জন। এছাড়া বরিশালে ১৫৯, চট্টগ্রামে ১৬৫, ময়মনসিংহে ৮২, রংপুরে ৬৫ এবং রাজশাহীতে ১৩৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।