বন্ধ করুন
আনোয়ারায় বাসা থেকে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

আনোয়ারায় বাসা থেকে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
আনোয়ারায় বাসা থেকে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার
আনোয়ারায় বাসা থেকে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার
Featured Image

চট্টগ্রামের আনোয়ারায় মনোয়ারা বেগম (৫৫) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ১৪ সেপ্টেম্বর রাত আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের হোসেন বিল্ডিংয়ের চতুর্থ তলার বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মনোয়ারা বেগম চাতরী ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া এলাকার মৃত হোসেন কন্ট্রাক্টরের স্ত্রী। সম্প্রতি তার মেঝো ছেলে বিদেশ থেকে দেশে এসে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়ায় ওই সময় বাসায় একাই ছিলেন তিনি।

রাতে মাকে দেখতে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ পান এক ছেলে। পরে আশপাশের লোকজনের সহায়তায় দরজা ভেঙে ফ্যানের সিলিংয়ের সঙ্গে নাইলন রশিতে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে এবং প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।