বন্ধ করুন
ইয়েমেনে তীব্র সংঘাতে বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইয়েমেনে তীব্র সংঘাতে বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
ইয়েমেনে তীব্র সংঘাতে বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার
ইয়েমেনে তীব্র সংঘাতে বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার
Featured Image

ইয়েমেনে চলমান সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। এর ফলে সেপ্টেম্বরের শুরু থেকে দেশটিতে অন্তত ১ লাখ ২৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে।

জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সংস্থা ওসিএইচএ জানিয়েছে, একই সময়ে বেসামরিক হতাহতের সংখ্যাও বাড়ছে। চলতি মাসের শুরু থেকে অন্তত ১৮ হাজার পরিবার ঘরছাড়া হয়েছে। ১২ সেপ্টেম্বর পর্যন্ত মানবিক সহায়তা সংস্থাগুলো হাজারো পরিবারকে ত্রাণ দিয়েছে।

তবে পর্যাপ্ত অর্থায়ন না থাকায় ত্রাণসামগ্রীর মজুত এখন সংকটজনক পর্যায়ে পৌঁছেছে। সহিংসতার কারণে ইয়েমেনের পশ্চিম উপকূলের কয়েকটি এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম এখনও বন্ধ রয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ সড়কগুলোর চলাচলও সীমিত বা পুরোপুরি বন্ধ হয়ে আছে।