বন্ধ করুন
হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু, আক্রান্ত ৯৬৮
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু, আক্রান্ত ৯৬৮

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু, আক্রান্ত ৯৬৮
হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু, আক্রান্ত ৯৬৮
Featured Image

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০ জন এবং উপসর্গ নিয়ে ৯২২ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২ জনে। গত রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এই তথ্য জানানো হয়।

বুলেটিনে জানানো হয়, শনিবার সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শুধু ঢাকাতেই মারা গেছেন দুজন। এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৯০৫ জন রোগী ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৫০৯ জন রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫১ হাজার ২৪ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৪৫ হাজার ২৫২ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ৭৭২ জন। গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৫৪৩ জনে, যার মধ্যে নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৬৯ জন।