বন্ধ করুন
সাবেক এমপি এনামুল ও তার স্ত্রীর ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র ফ্রিজ
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


সাবেক এমপি এনামুল ও তার স্ত্রীর ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র ফ্রিজ


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
সাবেক এমপি এনামুল ও তার স্ত্রীর ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র ফ্রিজ
সাবেক এমপি এনামুল ও তার স্ত্রীর ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র ফ্রিজ
Featured Image

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে শরীয়তপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীম এবং তার স্ত্রী মোসা. তাহমিনা খাতুনের ব্যাংক হিসাব, বিও হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এই আদেশ দেন। দুদকের আবেদনে উল্লেখ করা হয়, এনামুল হক শামীম এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে মানিলন্ডারিংয়ের অভিযোগ বর্তমানে অনুসন্ধানাধীন রয়েছে এবং অনুসন্ধানকালে তাদের নামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের তথ্য পাওয়া গেছে।

আদালতের আদেশে এনামুল হক শামীমের নামে ন্যাশনাল ব্যাংক পিএলসি এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির দুটি হিসাব এবং তার স্ত্রীর নামে ন্যাশনাল ব্যাংক পিএলসি ও এনসিসি ব্যাংকের দুটি হিসাব ফ্রিজ করা হয়েছে। এছাড়া তাহমিনা খাতুনের নামে থাকা দুটি বিও হিসাব এবং জাতীয় সঞ্চয় অধিদপ্তরে নিবন্ধিত দুটি পরিবার সঞ্চয়পত্রও অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

দুদক জানায়, অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায় যে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের এসব হিসাব ও সঞ্চয়পত্র থেকে অর্থ অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা বেহাত করার অপচেষ্টা চালাচ্ছেন। এসব সম্পদ স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে তা উদ্ধার করা দুরূহ হয়ে পড়তে পারে আশঙ্কায় দুদক অবিলম্বে তা ফ্রিজ করার আবেদন জানায়। পরে শুনানি শেষে আদালত দুদকের আবেদনটি মঞ্জুর করে এই অস্থাবর সম্পদগুলো অবরুদ্ধ করার নির্দেশ দেন।