গত ২৯শে আগস্ট ২০২৬ রাতে পত্নীতলার একটি আবাসিক ভবনে দুর্ধর্ষ চুরি হয়। বাড়ির মালিকের অনুপস্থিতে চোরচক্র আবাসিক ভবনের একটি জানালা ভেঙ্গে কয়েক ভরি স্বর্ণ এবং কিছু মালামাল চুরি করে।
পুলিশ সুপার এর কঠোর নির্দেশনায় এবং তদারকিতে পত্নীতলা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার এবং ওসি পত্নীতলা থানা তথ্যপ্রযুক্তি এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে চোর সনাক্ত করে।
এরই ধারাবাহিকতায় ১৪/০৯/২০২৬ তারিখ পত্নীতলা থানা পুলিশের অভিযানে আসামী ১। মোঃ নাজমুল হাসান (২৮) পিতা- মোঃ বেলাল হোসেন, সাং- সরদারপাড়া, ২। মোঃ মাহফুজ (২৪) পিতা- সৈয়দুল ইসলাম, সাং- মোল্লাপাড়া, উভয় নজিপুর পৌরসভা, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ দ্বয়কে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত হতে ০১ ভরি ০৩ আনা ০৮ রতি স্বর্ণ ও স্বর্ণ বিক্রয়ের ৬৯,০০০/- টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া যায় যে গ্রেফতারকৃত নাজমুল ওই ভবনের সিকিউরিটি গার্ড ছিল, এই চক্রের নেতৃত্ব সে দিয়েছে।
আসামীদ্বয়কে প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।