শরীয়তপুরের জাজিরায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি শামীম মাদবরকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) জাজিরা পৌরসভা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে জাজিরা থানা পুলিশ।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাজিরা থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে শামীম মাদবরের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার শামীম মাদবর (২৮) জাজিরা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি জাজিরা উপজেলার দক্ষিণ ডুবলদিয়া গ্রামের আব্দুল মালেক মাদবরের ছেলে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে জাজিরা থানায় মামলা নং-০৪, তারিখ ৪ জুলাই ২০২৬; জিআর নং-১৯০ এবং সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬/৭/৯/১০/১১/১২ ধারায় মামলা রয়েছে।
গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।