বন্ধ করুন
গোবিন্দগঞ্জে চক রহিমাপুর বাঁধের কাজ পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

গোবিন্দগঞ্জে চক রহিমাপুর বাঁধের কাজ পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী

শহীদুল ইসলাম শহীদ
শহীদুল ইসলাম শহীদ সংবাদদাতাঃ গাইবান্ধা
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
গোবিন্দগঞ্জে চক রহিমাপুর বাঁধের কাজ পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী
গোবিন্দগঞ্জে চক রহিমাপুর বাঁধের কাজ পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী
Featured Image

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর এলাকায় করতোয়া নদীর বাঁধে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং কাজের অগ্রগতি ও গুণগত মান সরেজমিনে পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর), ডিজাইন সার্কেল-৯, ঢাকা মোঃ বি.এম. আব্দুল মোমিন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে তিনি সরেজমিনে গিয়ে জিও ব্যাগ ডাম্পিংয়ের অগ্রগতি, কাজের গুণগত মান, বালুভর্তি জিও ব্যাগের ওজন, সঠিক মাপসহ বিভিন্ন বিষয় পরিদর্শন ও যাচাই করেন।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর পানি উন্নয়ন সার্কেল-১-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবীব, ডিজাইন সার্কেল-৮-এর নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ মো. মাসুম, গাইবান্ধা পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম,পলাশবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জুলফিকার রহমান, জিও ব্যাগ গণনা কমিটির সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রীর প্রতিনিধি আনারুল হক,সংশ্লিষ্ট ঠিকাদার,সাপমারা ইউপি চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউকসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও ঠিকাদার প্রতিনিধিরা।

পরিদর্শনকালে বাঁধের কাজ নির্ধারিত মান ও স্পেসিফিকেশন অনুযায়ী বাস্তবায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হয়।