শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় অভিযান চালিয়ে ৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আব্দুল করিম (২৫), পিতা মোমিন হাওলাদার, সাং কাদির মিনার কান্দি, পশ্চিম নাওডোব, থানা পদ্মা সেতু দক্ষিণ, জেলা শরীয়তপুর; জাহিদ (৩০), পিতা মুনছের খা, সাং হাসেম ফকির কান্দি, চরচান্দা, কাঠালবাড়ি এবং বিল্লাল (২২), পিতা জিয়া বেপারী, সাং তোঁতা মিয়া বেপারী কান্দি, চরচান্দা, কাঠালবাড়ি—উভয়ের থানা শিবচর, জেলা মাদারীপুর।
পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ আরও জানায়, মাদক, জুয়া ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এসব অপরাধ সংক্রান্ত কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।