বন্ধ করুন
এনআইডি ও সিডিআর তথ্য বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তার
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

এনআইডি ও সিডিআর তথ্য বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তার

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
এনআইডি ও সিডিআর তথ্য বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তার
এনআইডি ও সিডিআর তথ্য বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তার
Featured Image

রাজধানীতে অবৈধভাবে মোবাইল নম্বরের কল ডিটেইল রেকর্ড (সিডিআর), জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং জন্মনিবন্ধনের তথ্য বিক্রির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার ইন্টেলিজেন্স অ্যানালাইসিস টিম মগবাজার এলাকায় অভিযান চালিয়ে অমিত পাল (২১) নামের ওই যুবককে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে অপরাধে ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়।

অভিযানের সময় হোয়াটসঅ্যাপ চ্যাটে লেনদেন ও ডেটা বিক্রির ৪০ পাতার স্ক্রিনশট আলামত হিসেবে জব্দ করেছে সিটিটিসি। সিটিটিসির দাবি, গ্রেপ্তার অমিত পাল দীর্ঘদিন ধরে সাইবার স্পেসে বেআইনিভাবে প্রবেশ করে প্রতারণা ও অবৈধ ই-ট্রানজেকশন চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে অবৈধভাবে বিভিন্ন সংবেদনশীল ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও বিক্রির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া অমিত পালের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। সংবেদনশীল এসব ব্যক্তিগত তথ্য বেচাকেনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।