বন্ধ করুন
সুন্দরগঞ্জ ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার নির্মাণকাজ শেষ হওয়ার দুই বছরেও চালু না হওয়ায় পৌরবাসীর ক্ষোভ প্রকাশ
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সুন্দরগঞ্জ ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার নির্মাণকাজ শেষ হওয়ার দুই বছরেও চালু না হওয়ায় পৌরবাসীর ক্ষোভ প্রকাশ

মোঃ শহীদুল ইসলাম শহীদ
মোঃ শহীদুল ইসলাম শহীদ উপজেলা প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
সুন্দরগঞ্জ ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার নির্মাণকাজ শেষ হওয়ার দুই বছরেও চালু না হওয়ায় পৌরবাসীর ক্ষোভ প্রকাশ
সুন্দরগঞ্জ ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার নির্মাণকাজ শেষ হওয়ার দুই বছরেও চালু না হওয়ায় পৌরবাসীর ক্ষোভ প্রকাশ
Featured Image

গাইবান্ধা সুন্দরগঞ্জ পৌরসভায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগার নির্মাণকাজ শেষ হওয়ার প্রায় দুই বছর পার হলেও এখনো চালু হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন পৌরবাসী।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে সুন্দরগঞ্জ পৌরসভার সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা দ্রুত পানি শোধনাগারটি চালু করে পৌরবাসীর জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।

একই সঙ্গে পৌরসভার চলমান রাস্তা ও ড্রেন নির্মাণকাজে ধীরগতি এবং কোথাও কোথাও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানানো হয়।

মানববন্ধন থেকে আগামী ১৫ দিনের মধ্যে পানি শোধনাগার চালুর দাবি জানানো হয়েছে। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।