বন্ধ করুন
গাইবান্ধায় মাদক সেবনের অভিযোগে নেফাউল হক (৩৪)নামে এক যুবক আটক
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


গাইবান্ধায় মাদক সেবনের অভিযোগে নেফাউল হক (৩৪)নামে এক যুবক আটক


মোঃ শহীদুল ইসলাম শহীদ
মোঃ শহীদুল ইসলাম শহীদ উপজেলা প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
গাইবান্ধায় মাদক সেবনের অভিযোগে নেফাউল হক (৩৪)নামে এক যুবক আটক
গাইবান্ধায় মাদক সেবনের অভিযোগে নেফাউল হক (৩৪)নামে এক যুবক আটক
Featured Image

গাইবান্ধা সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবনের অভিযোগে নেফাউল হক (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী,গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গাইবান্ধা সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে গাইবান্ধা সদর থানাধীন ৩ নম্বর কুপতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পলাশপাড়া এলাকায় নেফাউল হকের বসতবাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের দাবি,এ সময় বসতবাড়ির পশ্চিম দুয়ারী শয়নকক্ষের ভেতর অবৈধ মাদকদ্রব্য সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়।

আটক নেফাউল হক গাইবান্ধা সদর থানার পশ্চিম কুপতলা গ্রামের মৃত ছানাউল হকের ছেলে।

পুলিশ জানায়,এ ঘটনায় তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় নন-এফআইআর প্রসিকিউশন নম্বর ১৭৩/২৬, তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রসিকিউশন দাখিল করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, অভিযানকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।