গাইবান্ধা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড.মোঃ মনিরুজ্জামান।সভায় উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম লেবু এমপি,গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক,গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ, গাইবান্ধা জেলার সিভিল সার্জন ডাক্তার রফিকুজ্জামান,গাইবান্ধার সাত উপজেলা নির্বাহী অফিসারসহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,মাদকবিরোধী অভিযান জোরদার,অপরাধ দমন, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের পারস্পরিক সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন। সেই সঙ্গে প্রত্যেক শনিবার প্রত্যেকটি দপ্তরকে ডেঙ্গু নির্মূলে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে নির্দেশনা প্রদান করেন।