বন্ধ করুন
এজেন্ট ব্যাংকিংয়ে গ্রাহক ২৭.২২ মিলিয়ন ছাড়াল, আমানত ও ঋণে গতি
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


এজেন্ট ব্যাংকিংয়ে গ্রাহক ২৭.২২ মিলিয়ন ছাড়াল, আমানত ও ঋণে গতি


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
এজেন্ট ব্যাংকিংয়ে গ্রাহক ২৭.২২ মিলিয়ন ছাড়াল, আমানত ও ঋণে গতি
এজেন্ট ব্যাংকিংয়ে গ্রাহক ২৭.২২ মিলিয়ন ছাড়াল, আমানত ও ঋণে গতি
Featured Image

বাংলাদেশে এজেন্ট ব্যাংকিংয়ের আওতায় হিসাব খোলার সংখ্যা ২০২৬ সালের জুন শেষে বেড়ে দাঁড়িয়েছে ২৭ দশমিক ২২ মিলিয়নে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ‘এজেন্ট ব্যাংকিংয়ের ত্রৈমাসিক প্রতিবেদন, এপ্রিল-জুন ২০২৬’ অনুযায়ী, আগের প্রান্তিকের তুলনায় এ সংখ্যা দুই দশমিক ৭৭ শতাংশ বেড়েছে। একই সঙ্গে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে আমানত সংগ্রহ এবং ঋণ বিতরণেও শক্তিশালী প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জুন শেষে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সংগৃহীত মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৫১৯,০৭২ দশমিক ৯২ মিলিয়ন টাকা। এটি আগের প্রান্তিকের তুলনায় এক দশমিক ৯৬ শতাংশ এবং এক বছর আগের তুলনায় ১৩ দশমিক ৮২ শতাংশ বেশি। একই সময়ে ঋণ বিতরণের পরিমাণ দাঁড়িয়েছে ৪০৮,৭০৩ দশমিক ৯৭ মিলিয়ন টাকা, যা আগের প্রান্তিকের চেয়ে আট দশমিক ২৬ শতাংশ এবং এক বছরের ব্যবধানে ৪০ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে। ফলে ঋণ-আমানত অনুপাত মার্চ প্রান্তিকের ৭৪ দশমিক ১৬ শতাংশ থেকে বেড়ে জুনে ৭৮ দশমিক ৭৪ শতাংশে দাঁড়িয়েছে।

বর্তমানে এজেন্ট ব্যাংকিংয়ে যুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ২৩টি ব্যাংক ঋণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। বিতরণ করা মোট ঋণের ৬৪ দশমিক ১৭ শতাংশ বা ২৬২,২৬৩ দশমিক ৯৯ মিলিয়ন টাকা পেয়েছেন গ্রামীণ এলাকার গ্রাহকরা। তবে নারী গ্রাহকরা পেয়েছেন মোট ঋণের মাত্র ১২ দশমিক ৭২ শতাংশ বা ৫২,০০২ দশমিক ০৬ মিলিয়ন টাকা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এ চিত্র থেকে নারীদের ঋণপ্রাপ্তির সুযোগ বাড়ানোর যথেষ্ট অবকাশ রয়েছে।

প্রবাসী আয় বিতরণেও এজেন্ট ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জুন শেষে এজেন্টদের মাধ্যমে বিতরণ করা অভ্যন্তরীণ রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২,১৪৯ দশমিক ০৪১ মিলিয়ন টাকা। আগের প্রান্তিকের তুলনায় এ পরিমাণ এক দশমিক ৭৬ শতাংশ এবং বার্ষিক ব্যবধানে ১৬ দশমিক ৮৭ শতাংশ বেড়েছে। বিতরণ করা মোট রেমিট্যান্সের ৯০ দশমিক ৪৪ শতাংশ পেয়েছেন গ্রামীণ এলাকার সুবিধাভোগীরা, যা শহর এলাকার বাইরে রেমিট্যান্স পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এজেন্ট ব্যাংকিংয়ের গুরুত্ব তুলে ধরেছে।

গত ৩০ জুন পর্যন্ত ৩০টি ব্যাংক ১৫ হাজার ৪২৪ জন এজেন্টের মাধ্যমে পরিচালিত ২০ হাজার ৫৯৭টি আউটলেটের মাধ্যমে সেবা প্রদান করছিল। এ সময়ে মোট ২ কোটি ৭২ লাখ ২৪ হাজার ২৫৬টি এজেন্ট ব্যাংকিং হিসাবের মধ্যে নারীদের হিসাব ছিল ১ কোটি ৩৫ লাখ ৫৮ হাজার ৯১৮টি এবং গ্রামীণ গ্রাহকদের হিসাব ২ কোটি ৩০ লাখ ২৭ দশমিক ৭৫৫টি। এছাড়া ২৮টি ব্যাংকের এক হাজার ৭৭৬ জন নারী উদ্যোক্তার অধীনে পরিচালিত দুই হাজার ১০৬টি আউটলেটে মোট ২৩ লাখ ৪০ হাজার হিসাব রয়েছে, যার ১৯ লাখ ৪০ হাজার হিসাবই গ্রামীণ গ্রাহকদের।