বন্ধ করুন
সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের হামলা চালানোর দাবি
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের হামলা চালানোর দাবি

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের হামলা চালানোর দাবি
সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের হামলা চালানোর দাবি
Featured Image

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা দক্ষিণ সৌদি আরবের একটি সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। রবিবার ১৩ সেপ্টেম্বর হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই হামলার কথা জানান।

তিনি জানান, দক্ষিণাঞ্চলের শারুরাহ ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে এবং সেখানে অস্ত্র ও কমান্ড কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। হুথিদের ভাষ্য অনুযায়ী, এই কেন্দ্রগুলো তাদের দেশ ও জনগণের বিরুদ্ধে আগ্রাসন পরিচালনা করছিল। তবে ইয়াহিয়া সারি সুনির্দিষ্ট করে জানাননি যে হামলাটি ঠিক কখন চালানো হয়েছিল।

সৌদি আরবকে সতর্ক করে হুথি মুখপাত্র বলেন, ইয়েমেনের বিরুদ্ধে ভবিষ্যতে আরও সামরিক পদক্ষেপ নেওয়া হলে এর কঠোর জবাব দেওয়া হবে। সে ক্ষেত্রে সৌদি ভূখণ্ডের আরও গভীরে বড় ও আরও তীব্র হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।