প্রভাসের আসন্ন সিনেমা স্পিরিট নিয়ে সমালোচকদের প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রযোজক প্রণয় রেড্ডি ভাঙ্গা। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ভাই প্রণয় সম্প্রতি এক বক্তব্যে বলেন, সিনেমাটি মুক্তি পাওয়ার পর সমালোচকরা রিভিউ দিয়ে তা শেষ করার চেষ্টা করতে পারেন।
এর আগে সিনেমাটি থেকে দীপিকা পাড়ুকোনের সরে যাওয়া এবং পারিশ্রমিক নিয়ে নানা আলোচনা তৈরি হয়। প্রণয় জানান, বাজেটের হিসাব ও কাজের সময়ের সঙ্গে মেলবন্ধন না হওয়ায় তারা অন্য বিকল্প হিসেবে তৃপ্তি দিমরিকে নেন।
প্রভাস ও সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই প্রথম যৌথ অ্যাকশনধর্মী সিনেমায় প্রভাসকে শক্তিশালী পুলিশ কর্মকর্তারূপে দেখা যাবে। সব আলোচনা ও বিতর্কের অবসান ঘটিয়ে ২০২৭ সালের ৫ মার্চ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।