বন্ধ করুন
সাভারে শতাধিক পরিবারের চলাচলের পথ বন্ধ, ঢাকা- আরিচা মহাসড়ক অবরোধ।
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


সাভারে শতাধিক পরিবারের চলাচলের পথ বন্ধ, ঢাকা- আরিচা মহাসড়ক অবরোধ।


মোঃ আলামিন বেপারী
মোঃ আলামিন বেপারী নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
সাভারে শতাধিক পরিবারের চলাচলের পথ বন্ধ, ঢাকা- আরিচা মহাসড়ক অবরোধ।
সাভারে শতাধিক পরিবারের চলাচলের পথ বন্ধ, ঢাকা- আরিচা মহাসড়ক অবরোধ।
Featured Image

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ দত্তপাড়া এলাকায় জনসাধারণের দীর্ঘদিনের ব্যবহৃত চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার দুপুরে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দক্ষিণ দত্তপাড়ায় পাওয়ার গ্রিডের পশ্চিম পাশের ব্যস্ত চলাচলের রাস্তাটি ইটের দেয়াল তুলে স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছেন রুবেল আহমেদ নামের এক ব্যক্তি। চলাচলের একমাত্র প্রধান পথটি প্রাচীর দিয়ে ঘিরে দেওয়ায় ওই এলাকার শতাধিক পরিবার চরম ভোগান্তিতে পড়েছে। প্রতিদিনের যাতায়াতে তাদের বাধ্য হয়ে সংকীর্ণ সরু পথ ব্যবহার করতে হচ্ছে এবং দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। রাস্তাটি অবিলম্বে সর্বসাধারণের যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবিতে শনিবার দুপুরে প্রথমে দক্ষিণ দত্তপাড়া এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ মিছিল বের করেন ভুক্তভোগী এলাকাবাসী। পরে বিক্ষুব্ধ জনতা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশের আশ্বাসে পরবর্তীতে অবরোধ তুলে নেওয়া হয়। ​প্রতিবাদ কর্মসূচিতে এলাকার ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন আবদুল মতিন, আরিফুর রহমান ও কামাল হোসেনসহ আরও অনেকে। বক্তারা বলেন, সাধারণ মানুষের চলাচলের পথ এভাবে দেয়াল দিয়ে বন্ধ করে দেওয়া সম্পূর্ণ বেআইনি। তারা অনতিবিলম্বে সীমানাপ্রাচীর ভেঙে দিয়ে রাস্তাটি চলাচলের উপযোগী করার জন্য স্থানীয় প্রশাসন ও কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ দাবি করেন।