বন্ধ করুন
মিলানের মেলায় বাংলাদেশের ১৪ প্রতিষ্ঠানের অংশগ্রহণ
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


মিলানের মেলায় বাংলাদেশের ১৪ প্রতিষ্ঠানের অংশগ্রহণ


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
মিলানের মেলায় বাংলাদেশের ১৪ প্রতিষ্ঠানের অংশগ্রহণ
মিলানের মেলায় বাংলাদেশের ১৪ প্রতিষ্ঠানের অংশগ্রহণ
Featured Image

ইতালির মিলানে শুরু হয়েছে ইউরোপের অন্যতম বৃহৎ সোর্সিং মেলা ‘রেডি টু শো’। শনিবার (১২ সেপ্টেম্বর) শুরু হওয়া এই তিন দিনের আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

মেলায় বাংলাদেশের অ্যাপারেল, টেক্সটাইল ও চামড়া খাতের মোট ১৪টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতায় এবং রোমের বাংলাদেশ দূতাবাস ও মিলানের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানগুলো এই মেলায় অংশ নিয়েছে।

অংশগ্রহণকারী বাংলাদেশী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রাইনো অ্যাপারেলস, ফোকাস অ্যাপারেলস বিডি, মাসকম কম্পোজিট লিমিটেড, নাইস কম্পোজিট টেক্সটাইল, ইকো হিলিং অ্যাকসেসরিজ, আহাভা কম্পোজিট লিমিটেড এবং স্পার্টান ফ্যাশন লিমিটেড। এছাড়া তালিকায় আরও রয়েছে ঐলি ফ্যাশন লিমিটেড, মেসার্স হাওলাদার ট্রেডিং, ডে ফ্যাশন লিমিটেড, নিটেক্সপো ইন্টারন্যাশনাল, এশিয়া প্যাসিফিক জোন, চিটাগং ফোর ব্রাদার্স অ্যাপারেলস ও সিম ফেব্রিকস লিমিটেড।

মেলায় বাংলাদেশের রফতানিকারকদের ইউরোপীয় বাজারের ক্রেতা ও ব্র্যান্ডগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে নতুন ক্রেতা আকর্ষণ এবং বাণিজ্য সম্প্রসারণের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।