বন্ধ করুন
নওগাঁ সুইপার কলোনি নুনিয়াপট্টিতে মাদক বিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার ১০
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

নওগাঁ সুইপার কলোনি নুনিয়াপট্টিতে মাদক বিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার ১০

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
নওগাঁ  সুইপার কলোনি নুনিয়াপট্টিতে  মাদক বিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার ১০
নওগাঁ সুইপার কলোনি নুনিয়াপট্টিতে মাদক বিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার ১০
Featured Image

পুলিশ সুপার নওগাঁ  মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে নওগাঁ সদর থানাধীন সুইপার কলোনিত এবং নুনিয়াপট্টিতে  নওগাঁ সদর থানা ও জেলা গোয়েন্দা শাখা নওগাঁর সমন্বয়ে স্পেশাল টীম  ১১-০৯-২০২৬ তারিখে  রাত ১০ ঘটিকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে শ্রী আদিল হাড়ি, পিতা-মৃত দিপু হাড়ি, সাং-খাঁস নওগাঁ ও শ্রী পতুল জমাদার (৪৮), পিতা-মৃত শ্যাম জমাদার, সাং-সুইপার কলোনী উভয় থানা ও জেলা নওগাঁ’দ্বয়ের নিকট হইতে সর্বমোট ৯৬০ (নয়শত ষাট) গ্রাম শুকনো গাঁজা উপস্থিত লোকজনের সামনে উদ্ধার পুর্বক  জব্দ করা হয়। 

উক্ত অভিযানে  মাদক সেবনরত অবস্থায় এবং অসামাজিক কাজের দায়ে ০৮ জনকে গ্রেফতার করা হয়।  মাদক হেফাজত রাখা ও সেবনের দায়ে মোট ১০ (দশ) জন আসামী গ্রেফতার করা হয়।  এ বিষয়ে নওগাঁ সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।