বন্ধ করুন
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার
Featured Image

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহসভাপতি হাসান মুরাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ১০ সেপ্টেম্বর দিবাগত রাতে নগরের খুলশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া হাসান মুরাদ হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধোপাদিঘীর পাড় এলাকার আকমল মিয়াজির বাড়ির দিদারুল আলমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ড ও সাম্প্রতিক মিছিলের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় হাসান মুরাদকে গ্রেপ্তার করা হয়। নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন মিছিল ও কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া ব্যবসায়ীকে হত্যাচেষ্টার মামলাসহ তার বিরুদ্ধে হাটহাজারী থানায় একাধিক মামলা রয়েছে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাহিদুর রহমান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা হাসান মুরাদকে শুক্রবার রাতে নগরের খুলশী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। মামলাগুলো যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।