বন্ধ করুন
ইউটিউবে প্রকাশ পেল দেবজ্যোতির নতুন মিউজিক ভিডিও
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইউটিউবে প্রকাশ পেল দেবজ্যোতির নতুন মিউজিক ভিডিও

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
ইউটিউবে প্রকাশ পেল দেবজ্যোতির নতুন মিউজিক ভিডিও
ইউটিউবে প্রকাশ পেল দেবজ্যোতির নতুন মিউজিক ভিডিও
Featured Image

ফ্যাশন মডেলিং ও বাংলা চলচ্চিত্রে অভিনয়ের পর এবার নতুন চমক নিয়ে মিউজিক ভিডিওতে হাজির হয়েছেন তরুণ মডেল দেবজ্যোতি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ‘ভয়েজ অফ নারগিস’ নামের ইউটিউব চ্যানেলে তার অভিনীত নতুন এই গানের ভিডিওটি প্রকাশ পেয়েছে। প্রকাশের পর থেকেই কাজটি দর্শকদের নজর কাড়ছে।

গানটির কথা লিখেছেন কাজল শেখ এবং সংগীতায়োজন করেছেন ইফতেখারুল এহতেশাম লেনীন। জনপ্রিয় কণ্ঠশিল্পী নারগিস এ খানমের গাওয়া গানটির পুরো মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। এতে দেবজ্যোতির উপস্থিতি গানটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে।

নতুন কাজ প্রসঙ্গে উচ্ছ্বসিত দেবজ্যোতি বলেন, “দারুণ একটি গানের কাজ করেছি। বিশেষ করে গানটির শিল্পী নারগিস এ খানম আপু দুর্দান্ত গেয়েছেন। আর মিউজিক ভিডিওটি সৌমিত্র ঘোষ ইমন ভাই অনেক যত্ন নিয়ে নির্মাণ করেছেন। আশা করি, গান ও মিউজিক ভিডিওটি সবার ভালো লাগবে।”

মডেলিংয়ের পাশাপাশি চলচ্চিত্র ও মিউজিক ভিডিওতে নিয়মিত কাজ করার মাধ্যমে নিজের ক্যারিয়ারকে আরো বিস্তৃত করছেন এই তরুণ মডেল। নতুন এই মিউজিক ভিডিওটিতে তার অভিনয় দর্শকদের কতটা মুগ্ধ করে, এখন সেটিই দেখার অপেক্ষা।