ঝিনাইদহের শৈলকুপায় পুলিশের দিন ও রাতের বিশেষ মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত উভয়কে বিভিন্ন মেয়াদে কা-রাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।
১১ সেপ্টেম্বর পরিচালিত অভিযানে দণ্ডপ্রাপ্তরা হলেন—শেখপাড়া গ্রামের মৃত একদিল মোল্লার ছেলে নায়েব মোল্লা এবং গোবিন্দপুর গ্রামের মাসুদ শেখের ছেলে সাবু শেখ।
আদালত নায়েব মোল্লাকে ৪ মাস ১৫ দিনের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন। অপরদিকে, সাবু শেখকে ৪ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
শৈলকুপা থানা পুলিশ জানায়, মা-দক ও অপরাধমুক্ত জেলা গঠনের লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।