বায়োফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা: লকিয়ত উল্যা বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিএমসিসিআই) পরিচালক পদে ২০২৬-২৮ মেয়াদের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন। গত ২৯ আগস্ট ঢাকার বনানীতে হোটেল শেরাটনে বিএমসিসিআই আয়োজিত 'টুয়ার্ডস অ্যা স্ট্রংগার বাংলাদেশ-মালয়েশিয়া পার্টনারশিপ' শীর্ষক অনুষ্ঠানে নতুন মেয়াদে তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়।
দেশের ফার্মাসিউটিক্যাল খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ডা: লকিয়ত উল্যা প্যারিস অ্যাওয়ার্ড, সিএমওএশিয়া অ্যাওয়ার্ড, গ্লোবাল ওয়েল রেসপেক্টেড সিইও অ্যাওয়ার্ড-২০২৪, ইউকে থেকে ওয়ার্ল্ড লিডারস সামিট অ্যাওয়ার্ড-২০২৫, এলওএসডি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬ এবং কমনওয়েলথ টপ ১০০ সিইও অ্যাওয়ার্ড-২০২৬ লাভ করেছেন। এ ছাড়া তিনি ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ পার্লামেন্ট থেকে গ্লোবাল ফিলানথ্রপি অ্যাওয়ার্ড এবং ২০২৫ সালে ফ্রান্সের দ্যা থেমস ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি থেকে প্রফেশনাল ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
বর্তমানে তিনি এশিয়ান-আফ্রিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এএসিসিআই) সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি বিএমসিসিআই, সিআইএস-বিসিসিআই, আইবিসিসিআই ও এলএ-বিসিসিআইয়ের পরিচালক পদে রয়েছেন। পাশাপাশি সার্ক-সিসিআই, ডিসিসিআই, এসবিসিসিআই, টিবিসিসিআই, ডিবিসিসিআই এবং ইইসিসিআইয়ের সদস্যসহ নানা বাণিজ্যিক ও সামাজিক সংস্থার কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।