বন্ধ করুন
ভেদরগঞ্জে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের অভিযোগ, ৫ ঘণ্টা দুর্ভোগে সন্তানসম্ভবা
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


ভেদরগঞ্জে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের অভিযোগ, ৫ ঘণ্টা দুর্ভোগে সন্তানসম্ভবা


আল-আমিন
আল-আমিন জেলা প্রতিনিধিঃ শরিয়তপুর
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
ভেদরগঞ্জে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের অভিযোগ, ৫ ঘণ্টা দুর্ভোগে সন্তানসম্ভবা
ভেদরগঞ্জে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের অভিযোগ, ৫ ঘণ্টা দুর্ভোগে সন্তানসম্ভবা
Featured Image

শরিয়তপুর ভেদরগঞ্জে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের অভিযোগ, ৫ ঘণ্টা শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পরামর্শে জরুরি ভিত্তিতে ঢাকায় নেওয়ার কথা থাকলেও অ্যাম্বুলেন্স সংকট ও অতিরিক্ত ভাড়া দাবির অভিযোগে প্রায় পাঁচ ঘণ্টা দুর্ভোগ পোহানোর অভিযোগ উঠেছে এক সন্তানসম্ভবা মায়ের স্বজনদের পক্ষ থেকে।

বৃহস্পতিবার দুপুরে প্রসবজনিত চিকিৎসার জন্য ওই সন্তানসম্ভবা নারীকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তাঁর স্বজনরা। সেখানে চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন বলে জানান স্বজনরা।

স্বজনদের অভিযোগ, ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে গেলে স্থানীয় একটি কথিত অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের পক্ষ থেকে অতিরিক্ত ভাড়া দাবি করা হয়। এতে অ্যাম্বুলেন্স পেতে বিলম্ব হয় এবং অসুস্থ অবস্থায় ওই নারীকে প্রায় পাঁচ ঘণ্টা হাসপাতাল চত্বরে অপেক্ষা করতে হয়।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাঁর শারীরিক যন্ত্রণা বাড়তে থাকে। একপর্যায়ে ব্যথায় তিনি হাসপাতাল চত্বরে কাতরাতে ও চিৎকার করতে থাকেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

স্বজনদের দাবি, দ্রুত ঢাকায় নেওয়ার জন্য শরীয়তপুর থেকে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে ভেদরগঞ্জে আনা হয়েছিল। তবে স্থানীয় কথিত দালালচক্রের বাধার মুখে ওই অ্যাম্বুলেন্সটিকেও হাসপাতাল এলাকা থেকে চলে যেতে বাধ্য করা হয় বলে অভিযোগ করেন তাঁরা।

পরে স্থানীয় এক ছাত্রদল নেতা ও এক সাংবাদিকের সহযোগিতায় ওই সন্তানসম্ভবা মাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয় বলে জানা গেছে।

এদিকে, ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলেও প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সন্তানসম্ভবা একজন রোগীকে জরুরি চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরের ক্ষেত্রে অ্যাম্বুলেন্স সেবা নিয়ে এমন অভিযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সরকারি হাসপাতালকে ঘিরে অ্যাম্বুলেন্স ও কথিত দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের স্বজন ও স্থানীয়রা।

তাদের মতে, জরুরি মুহূর্তে রোগীর অসহায়ত্বকে কেন্দ্র করে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ থাকা উচিত নয়। বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাই এবং অভিযোগের প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।