ধর্ম পালন সম্পূর্ণভাবে ব্যক্তিগত স্বাধীনতা ও বিশ্বাসের বিষয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি স্পষ্ট জানিয়েছেন যে সংসদ থেকে কোনো নোটিশ জারি করে কাউকে জোর করে ধর্ম পালনে বাধ্য করা যায় না।
বুধবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে এ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ইমান ও আস্থা পুনঃস্থাপন এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত চালুর দাবি তোলেন।
জবাবে স্পিকার উল্লেখ করেন যে ইসলাম মানবতার ধর্ম এবং নিজ নিজ বিশ্বাস অনুযায়ী সবাই ধর্ম পালন করবেন এটাই স্বাভাবিক। পরে এ বিষয়ে নতুন কোনো বিতর্কে না জড়ানোর নির্দেশ দিয়ে তিনি তাৎক্ষণিকভাবে রুলিং দেন।