যুক্তরাজ্যের লন্ডনে তৃতীয় বছরে সাফল্যের সঙ্গে দেশীয় ধান ও চায়ের ফলন অর্জিত হয়েছে। এই বিশেষ কৃষি প্রকল্প সম্প্রতি সরেজমিনে পরিদর্শন করেছেন ভারপ্রাপ্ত হাইকমিশনার।
প্রবাসের মাটিতে দেশীয় এই কৃষি উদ্যোগের সাফল্য স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। এর মাধ্যমে বিদেশের মাটিতেও দেশীয় সংস্কৃতির ছোঁয়া বজায় থাকছে।