অদ্য ইং ১০/০৯/২৬ খ্রিঃ তারিখ নওগাঁ পুলিশ সুপারের দিক নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম থানা এলাকার ০২ নং চন্দননগর ইউনিয়নের অন্তর্গত বেগুনবাড়ি জামে মসজিদের পাশে অদ্য সকাল ১১:০০ ঘটিকায় অভিযান চালিয়ে ১৫০ পিস ট্যাপেন্টাল সহ ০১আসামীকে গ্রেফতার করা হয়। ধৃত আসামীর নাম ১। মো: রেহেল রানা (২৬), পিতা মোহাম্মদ আশরাফুল ইসলাম, সাং- বেগুনবাড়ি থানা- নিয়ামতপুর, জেলা- নওগাঁ বলিয়া জিজ্ঞাসাবাদে জানা যায়।
ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে অবৈধ মাদকদ্রব্য টেপেন্ডটাডল বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করে। এ সংক্রান্তে নিয়ামতপুর থানা, নওগাঁয় ০১ টি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।