জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি বিভিন্ন তথ্য ও জনসচেতনতামূলক বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে জেলা তথ্য অফিস,গাইবান্ধা-এর আয়োজনে ২০২৬–২৭ অর্থবছরের GPMS কর্মপরিকল্পনার আওতায় জুলাই–সেপ্টেম্বর ২০২৬ প্রথম প্রান্তিকের প্রচার কার্যক্রমের অংশ হিসেবে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের ছয়ঘুড়িয়া গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম,জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিস, গাইবান্ধার তথ্য অফিসার ইশতিয়াক আহমাদ আবীর এবং মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোছাঃ অমেলা বেগম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিস, গাইবান্ধার সাইন অপারেটর মোঃ মাসুদুর রহমান মাসুদ।
স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে সরকারি তথ্য ও সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে এ ধরনের উঠান বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মনে করেন সচেতন নাগরিকগণ।