বন্ধ করুন
হাটহাজারীতে ট্যাংক থেকে গোলাবর্ষণ অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২ সেনাসদস্য
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

হাটহাজারীতে ট্যাংক থেকে গোলাবর্ষণ অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২ সেনাসদস্য

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
হাটহাজারীতে ট্যাংক থেকে গোলাবর্ষণ অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২ সেনাসদস্য
হাটহাজারীতে ট্যাংক থেকে গোলাবর্ষণ অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২ সেনাসদস্য
Featured Image

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলছিল। এ সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিকভাবে দুর্ঘটনাটি ঘটে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর দুইজন সৈনিক নিহত এবং একজন কর্মকর্তা গুরুতর আহত হন।

দুর্ঘটনায় আহত সেনা কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ স্থানান্তর করা হচ্ছে বলে জানিয়েছে আইএসপিআর।

এদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।

মর্মান্তিক এ ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীতে শোকের আবহ তৈরি হয়েছে। তবে নিহত দুই সেনাসদস্য ও আহত কর্মকর্তার পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ সম্পর্কে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।