বন্ধ করুন
বগুড়ার নয় মাইলে ঢাকা-রংপুর মহাসড়ক সম্প্রসারণে অবৈধ ও অধিগ্রহণকৃত ভবন উচ্ছেদ।
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বগুড়ার নয় মাইলে ঢাকা-রংপুর মহাসড়ক সম্প্রসারণে অবৈধ ও অধিগ্রহণকৃত ভবন উচ্ছেদ।

মোঃ জাহাঙ্গীর আলম
মোঃ জাহাঙ্গীর আলম বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
বগুড়ার নয় মাইলে ঢাকা-রংপুর মহাসড়ক সম্প্রসারণে অবৈধ ও অধিগ্রহণকৃত ভবন উচ্ছেদ।
বগুড়ার নয় মাইলে ঢাকা-রংপুর মহাসড়ক সম্প্রসারণে অবৈধ ও অধিগ্রহণকৃত ভবন উচ্ছেদ।
Featured Image

ঢাকা-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ ও মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে বগুড়ার শাজাহানপুর উপজেলার নয় মাইল বিশ্ব রোড এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে মহাসড়কের সীমানায় গড়ে ওঠা ও অধিগ্রহণকৃত বহুতল ভবনসহ বিভিন্ন অবৈধ স্থাপনা ভারী এক্সকাভেটর (ভেকু) দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

​অভিযান পরিচালনাকালে সড়ক ও জনপথ (সাসেক-২ প্রকল্প) বিভাগ এবং স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপ্রীতকর পরিস্থিতি এড়াতে ও সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

​স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে মহাসড়ক সম্প্রসারণ কাজের অগ্রগতির ক্ষেত্রে উক্ত এলাকার কিছু ভবন ও স্থাপনা প্রতিবন্ধকতা তৈরি করছিল। নির্ধারিত সময়ের মধ্যে ভবন সরিয়ে না নেওয়া এবং উচ্ছেদ নোটিশ প্রদান করার পর অবশেষে প্রদেয় সময়সীমা শেষ হওয়ায় প্রশাসন এই অভিযান পরিচালনা করে।

​উচ্ছেদ অভিযান দেখতে সড়কে উৎসুক জনতা ও স্থানীয় বাসিন্দাদের ভিড় জমতে দেখা যায়। এ সময় মহাসড়কে যানবাহন চলাচলে যেন কোনো প্রকার বিঘ্ন বা দুর্ঘটনা না ঘটে, সে লক্ষ্যে ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

​প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থা দ্রুততর করতে সড়ক সম্প্রসারণ কাজ দ্রুত সম্পন্ন করা জরুরি। মহাসড়কের নির্ধারিত সীমানার মধ্যে কোনো অবৈধ স্থাপনা বা ভবন রাখা হবে না এবং এ ধরনের উচ্ছেদ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।