বন্ধ করুন
ভূমিদস্যু আশরাফ ব্যাপারী সাধারণ মানুষের দেড় হাজার বিঘা জমি দখলে রাখার অভিযোগ
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ভূমিদস্যু আশরাফ ব্যাপারী সাধারণ মানুষের দেড় হাজার বিঘা জমি দখলে রাখার অভিযোগ

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
ভূমিদস্যু আশরাফ ব্যাপারী সাধারণ মানুষের দেড় হাজার বিঘা জমি দখলে রাখার অভিযোগ
ভূমিদস্যু আশরাফ ব্যাপারী সাধারণ মানুষের দেড় হাজার বিঘা জমি দখলে রাখার অভিযোগ
Featured Image

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের রাজচরের পূর্ব পাশে বসবাসকারী আশরাফ ব্যাপারীর বিরুদ্ধে বিভিন্ন মৌজায় প্রায় দেড় হাজার বিঘা জমি ডাকাতবাহিনী ও লাঠিয়াল বাহিনীর সহায়তায় জোরপূর্বক দখলে রাখার গুরুতর অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব বিস্তার করে সাধারণ মানুষের জমি দখলে রাখা হচ্ছে। বিগত সরকারের আমলে সরকারি প্রশাসন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের মাধ্যমে এসব জমি দখল করে রাখা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে প্রায় ১৫টি মামলা চলমান এবং শত শত অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা ও মামলার বর্তমান অবস্থা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও আদালতের সিদ্ধান্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

অভিযোগের সুষ্ঠু তদন্ত, প্রকৃত জমির মালিকদের কাগজপত্র যাচাই করে তাদের জমি বুঝিয়ে দেওয়া এবং অপরাধ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে আজ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে স্থানীয় বিএনপি ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। তাদের দাবি—কাগজপত্র থাকা সত্ত্বেও সাধারণ মানুষ নিজেদের জমির অধিকার থেকে বঞ্চিত থাকবে, আর একজন ব্যক্তি দেড় হাজার বিঘা জমি দখলে রাখবে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

মানববন্ধন থেকে প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত, অবৈধ দখলমুক্তকরণ এবং প্রকৃত ভূমি মালিকদের জমি ফেরত দেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে বিষয়টি নিয়ে  মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

আইনের শাসন প্রতিষ্ঠা হোক এবং প্রকৃত ভূমি মালিকরা তাদের জমি ফিরে পাক।