বন্ধ করুন
তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট: ফুলছড়ি থানায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগ
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট: ফুলছড়ি থানায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগ

মোঃ শহীদুল ইসলাম শহীদ
মোঃ শহীদুল ইসলাম শহীদ উপজেলা প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট: ফুলছড়ি থানায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগ
তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট: ফুলছড়ি থানায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগ
Featured Image

গাইবান্ধার ফুলছড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ছয়জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এতে অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।

​শনিবার রাতে ফুলছড়ি উপজেলা এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন। রোববার দুপুরে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসরাকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদের কয়েকজন স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। তারা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গাত্মক ছবি,আপত্তিকর পোস্ট ও কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছিলেন। গত ১১ আগস্ট বাদী এসব পোস্ট দেওয়া থেকে বিরত থাকতে বললে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকেসহ দলীয় নেতাকর্মীদের প্রাণনাশের হুমকি দেন।

​এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

​ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসরাকুল ইসলাম জানান,এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।