পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জনাব মোঃ আশিক সাঈদ, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী এবং মিসেস শামীম আরা হক, উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জ, রাজশাহী নওগাঁ জেলায় আগমন করেন।
নওগাঁয় আগমন উপলক্ষে সার্কিট হাউসে তাঁদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় এবং পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), নওগাঁ-এর সভানেত্রী।
ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পর জেলা পুলিশের পক্ষ থেকে সম্মানিত ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।