গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন জেলার পলাশবাড়ী থানা বার্ষিক পরিদর্শন করেছেন। ৬ সেপ্টেম্বর রবিবার পুলিশ সুপার পলাশবাড়ী থানায় উপস্থিত হলে থানার একিট চৌকস দল পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিনকে গার্ড অফ অনার প্রদান করা এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরবর্তীতে পুলিশ সুপার পরিদর্শন কালে থানার সার্বিক কার্যক্রম,নারী ও শিশু ডেক্স,ডিউটি ব্যবস্থা,রেজিস্টার. পত্র,মামলা সংক্রান্ত নথি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা,পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থার খোঁজ খবর নেন।
পরে থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় করেন এবং পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবামূলক পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এতে জনগণের সাথে সদাচরণ ও দ্রুত সেবা নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।এসময় উপস্থিত ছিলেন জেলা সিনিয়র সহকারি পুলিশ সুপার (সি সার্কেল) মোঃ সোহানুর রহমান সোহাগ, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ারে আলম খানসহ জেলা ও থানা পুলিশের অন্যান্য অফিসার ও ফোর্সগণ।