সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের দাখিল করা সম্পদ বিবরণী যাচাই ও অনুসন্ধানের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ আজ এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা গেছে, কমিশনের আদেশে আজিজ আহমেদ পূর্বে যে সম্পদ বিবরণী জমা দিয়েছিলেন, তার সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত সরেজমিনে যাচাইয়ের জন্যই এই কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তাঁর স্থায়ী ও বর্তমান ঠিকানা হিসেবে রাজধানীর পল্লবীর মিরপুর ডিওএইচএসের রোড নম্বর-১৯-এর হাউজ নম্বর-১৩২০, এমিলিয়া-২ উল্লেখ রয়েছে।
গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে দাখিলকৃত সম্পদ বিবরণীর পুঙ্খানুপুঙ্খ যাচাই-অনুসন্ধান সম্পন্ন করতে হবে। পরবর্তীতে অনুসন্ধান শেষে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।