বন্ধ করুন
সালমান শাহর কাস্টিং ভ্যালু নিয়ে যা বললেন ঝন্টু
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


সালমান শাহর কাস্টিং ভ্যালু নিয়ে যা বললেন ঝন্টু


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
সালমান শাহর কাস্টিং ভ্যালু নিয়ে যা বললেন ঝন্টু
সালমান শাহর কাস্টিং ভ্যালু নিয়ে যা বললেন ঝন্টু
Featured Image

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ক্যারিয়ারে বেশ কজন পরিচালকের সঙ্গে কাজের সুযোগ হয়েছিল। তাদেরই একজন দেলোয়ার জাহান ঝন্টু, যিনি সালমান শাহকে নিয়ে ‘কন্যাদান’ সিনেমা নির্মাণ করেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ক্ষণজন্মা নায়কের সঙ্গে কাজের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেছেন এই নির্মাতা।

প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’ প্রসঙ্গে ঝন্টু জানান, অন্য দেশের বিখ্যাত এই সিনেমাটি বাংলাদেশে রিমেক করা হয়েছিল। সে সময় সালমান ও মৌসুমীর একটা দারুণ ক্রেজ তৈরি হয়েছিল এবং মানুষের মুখে মুখে রটে যাওয়ার কারণে সিনেমাটি মুক্তির পর ভালো সাড়া ফেলেছিল।

‘কন্যাদান’ সিনেমা শুরুর স্মৃতিচারণ করে পরিচালক জানান, অভিনেত্রী শাবানার অনুরোধেই তিনি সালমান শাহকে নিয়ে কাজ শুরু করেন। শাবানার কাস্টিং ভ্যালুর কথা চিন্তা করেই সালমান ও লিমাকে নিয়ে এই সিনেমাটি নির্মাণ করা হয়েছিল বলে জানান তিনি।

সালমান শাহর কাস্টিং ভ্যালু নিয়ে দেলোয়ার জাহান ঝন্টু স্পষ্ট ভাষায় বলেন যে, সালমান শাহ যতদিন বেঁচে ছিল, ততদিন তার কাস্টিং ভ্যালু ছিল। একজন শিল্পী হিট হলে দ্রুতই তারকাখ্যাতি পেয়ে যান এবং সালমানের ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছিল।