বন্ধ করুন
জকিগঞ্জে বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের লাশ উদ্ধার
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের লাশ উদ্ধার

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
জকিগঞ্জে বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের লাশ উদ্ধার
জকিগঞ্জে বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের লাশ উদ্ধার
Featured Image

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘরের একটি কক্ষ থেকে মা ও তার চার বছর বয়সী কন্যাসন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের দাশপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের চম্পা রানি দাস (৩৫) ও তার শিশুমেয়ে হৃদি রানি দাস (৪)। চম্পা রানি দাস স্থানীয় শাহগলী বাজারের স্বর্ণ ব্যবসায়ী রতন দাসের স্ত্রী।

নিহতদের স্বজন ও রতন দাসের চাচাতো ভাই সজল দাস জানান, ঘরের ভেতর থেকে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল, সে বিষয়ে পরিবারের সদস্যরা নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পুরো ঘটনাটি পুলিশ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।