বন্ধ করুন
জাজিরায় রান্নাঘরে মজুত ককটেল বিস্ফোরণ, নারী আহত
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


জাজিরায় রান্নাঘরে মজুত ককটেল বিস্ফোরণ, নারী আহত


আল-আমিন
আল-আমিন জেলা প্রতিনিধিঃ শরিয়তপুর
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
জাজিরায় রান্নাঘরে মজুত ককটেল বিস্ফোরণ, নারী আহত
জাজিরায় রান্নাঘরে মজুত ককটেল বিস্ফোরণ, নারী আহত
Featured Image

শরীয়তপুরের জাজিরায় একটি রান্নাঘরে মজুত করে রাখা বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রান্নাঘরের টিনের চালা উড়ে যাওয়ার পাশাপাশি আশপাশের দুটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় রোকেয়া বেগম (নাম) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া চরকান্দি এলাকায় ফারুক ছৈয়ালের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত রোকেয়া বেগম ওই বাড়ির ফারুক ছৈয়ালের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে রান্নার জন্য রান্নাঘরে প্রবেশ করেন রোকেয়া বেগম। এ সময় রান্নাঘরে মজুত করে রাখা ককটেলগুলো একসঙ্গে বিস্ফোরিত হয়। এতে বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় রান্নাঘরের টিনের চালা উড়ে গিয়ে পাশের বাঁশবাগানে পড়ে। একই সঙ্গে সামাদ ছৈয়াল ও হাকিম ছৈয়ালের দুটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়।

বিস্ফোরণে রোকেয়া বেগম গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, ‘রান্নাঘরে একটি ড্রামের ভেতরে বালতি রাখা ছিল। ওই বালতিতে বিপুল পরিমাণ ককটেল ছিল। সেগুলো বিস্ফোরিত হয়ে একজন আহত হয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।’

পুলিশ জানিয়েছে, ককটেলগুলো কীভাবে সেখানে মজুত করা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।