বন্ধ করুন
চন্দনাইশে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৩
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


চন্দনাইশে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৩


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
চন্দনাইশে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৩
চন্দনাইশে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৩
Featured Image

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন এবং দুর্ঘটনার পর বাসটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মহাসড়কের শাহসুফি মাজার গেট বটতল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন লোহাগাড়া উপজেলার পদুয়া দক্ষিণ আমিরাবাদের তোফায়েল মুরছালীন (২৩) এবং চন্দনাইশ উপজেলার উত্তর কাঞ্চননগর ৫ নম্বর ওয়ার্ডের মৃত কালু মিয়ার ছেলে আব্দুল গফুর (৬০)। নিহত তোফায়েল মুরছালীন বেগম ওসমান আরা কলেজ অব নার্সিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, তিশা প্লাটিনাম পরিবহনের চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি এসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তোফায়েল মুরছালীনকে মৃত ঘোষণা করেন এবং আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে আব্দুল গফুর মারা যান। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, বাসটি জব্দ ও চালক সোলাইমান বাদশাকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।