বন্ধ করুন
সখিপুরে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের অর্থায়নে কাঠের পুল নির্মাণ, দুর্ভোগ কমেছে এলাকাবাসীর
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সখিপুরে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের অর্থায়নে কাঠের পুল নির্মাণ, দুর্ভোগ কমেছে এলাকাবাসীর

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
সখিপুরে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের অর্থায়নে কাঠের পুল নির্মাণ, দুর্ভোগ কমেছে এলাকাবাসীর
সখিপুরে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের অর্থায়নে কাঠের পুল নির্মাণ, দুর্ভোগ কমেছে এলাকাবাসীর
Featured Image

শরীয়তপুরের সখিপুরে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের অর্থায়নে ও ফারদিন হাসান ইরাম সরদারের উদ্যোগে ইউসুফ আলী সরকার কান্দি এলাকায় একটি কাঠের পুল নির্মাণ করা হয়েছে। 

পুলটি নির্মাণের ফলে খালের এপার-ওপার চলাচলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, পুলটি নির্মাণের আগে খালের ওপর দিয়ে চলাচলের জন্য তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হতো। বিশেষ করে শিশু, বয়স্ক ও শিক্ষার্থীদের চলাচলে ভোগান্তি ছিল বেশি।

নতুন পুল নির্মাণের ফলে এখন সহজেই খালের এপার-ওপার যাতায়াত করতে পারছেন তারা।

এ বিষয়ে ফারদিন হাসান ইরাম সরদার বলেন, “স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন একটি সামাজিক ও মানবিক সংগঠন।

সমাজের উন্নয়নমূলক কাজে অবদান রাখা এবং মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখাই আমাদের প্রধান লক্ষ্য।

এলাকার মানুষের চলাচলের সুবিধার কথা বিবেচনা করে এই পুলটি নির্মাণ করা হয়েছে।”

পুল নির্মাণে সন্তোষ প্রকাশ করে স্থানীয়রা বলেন, “পুলটি নির্মাণের ফলে আমাদের চলাচলের কষ্ট অনেকটাই লাঘব হয়েছে।

এ উদ্যোগের জন্য আমরা স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞ।”

স্থানীয়দের দাবি, স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন পুল নির্মাণের পাশাপাশি রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছে।

এলাকাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।