বন্ধ করুন
সাবিনা ইয়াসমিনের জন্মদিনে কনকচাঁপার আবেগঘন বার্তা
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


সাবিনা ইয়াসমিনের জন্মদিনে কনকচাঁপার আবেগঘন বার্তা


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
সাবিনা ইয়াসমিনের জন্মদিনে কনকচাঁপার আবেগঘন বার্তা
সাবিনা ইয়াসমিনের জন্মদিনে কনকচাঁপার আবেগঘন বার্তা
Featured Image

কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। তিনি সাবিনা ইয়াসমিনকে বাংলাদেশের সংগীতের বাতিঘর হিসেবে উল্লেখ করেছেন এবং তার দীর্ঘ সংগীতজীবনে কণ্ঠের মাধুর্য ধরে রাখার বিষয়টিকে গবেষণার বিষয় বলেছেন। কনকচাঁপা বলেন, সাবিনা আপা কোকিলের মতো না কি কোকিল সাবিনা আপার মতো গায়, তা গবেষণার বিষয় না হলেও আমাদের সাবিনা আপা আজীবন কীভাবে একই রকম কণ্ঠ ধরে রাখলেন, তা গবেষণার বিষয়।

কনকচাঁপা আরও উল্লেখ করেন, সাবিনা ইয়াসমিন যদি জন্ম আমার ধন্য হলো মাগো, সব কটা জানালা খুলে দাও না এবং একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার—এই তিনটি গান ছাড়া আর একটিও গান না গাইতেন, তবু তিনি আজ যেমন মধুকণ্ঠী কোকিল নামে অভিহিত হয়ে গেছেন তেমনই থাকতেন। জন্মদিনে সাবিনা ইয়াসমিনের সুস্থতা, আনন্দ ও দীর্ঘ জীবনের জন্য দোয়া করে তিনি বলেন, আজকের দিনটি একান্তই তার হয়ে যাক, আজকের সব ফুল সাবিনা আপার জন্য ফুটুক এবং আল্লাহ যেন তাকে সুস্থ, সুরক্ষিত ও সুখী রাখেন।

মাত্র ১৩ বছর বয়সে চলচ্চিত্রে প্লেব্যাকের মাধ্যমে সংগীতজগতে যাত্রা শুরু করা সাবিনা ইয়াসমিন ১৯৬৭ সালে জহির রায়হান পরিচালিত আগুন নিয়ে খেলা চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক করেন। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারসহ ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। প্লেব্যাক সম্রাজ্ঞীখ্যাত এই শিল্পী দীর্ঘ ক্যারিয়ারে ১০ হাজারের বেশি গান গেয়েছেন এবং দেশাত্মবোধক গান তাকে পৌঁছে দিয়েছে অনন্য এক উচ্চতায়।