বন্ধ করুন
লোহাগাড়ায় স্কুলশিক্ষককে ছুরিকাঘাত, নেপথ্যে পূর্ববিরোধ
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


লোহাগাড়ায় স্কুলশিক্ষককে ছুরিকাঘাত, নেপথ্যে পূর্ববিরোধ


মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
লোহাগাড়ায় স্কুলশিক্ষককে ছুরিকাঘাত, নেপথ্যে পূর্ববিরোধ
লোহাগাড়ায় স্কুলশিক্ষককে ছুরিকাঘাত, নেপথ্যে পূর্ববিরোধ
Featured Image

চট্টগ্রামের লোহাগাড়ায় পূর্ববিরোধের জের ধরে নজরুল ইসলাম নামে এক স্কুলশিক্ষককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এতে তার শরীরের অন্তত পাঁচটি স্থানে গুরুতর জখম হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শহীদ মেজর নাজমুল হক সড়কে এই হামলার ঘটনা ঘটে।

আহত নজরুল ইসলাম ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং সদর ইউনিয়নের উকিলের পাড়ার আবদুল গনির ছেলে। হামলার পরপরই স্থানীয় বাসিন্দারা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ভুক্তভোগীর ভাই নাজিম উদ্দীন জানান, পুরাতন মা-মণি হাসপাতালের পেছনে আমিরাবাদ চেরিগ্রাম এলাকার একটি স্কুলের পাশে টিউশনি শেষে বাড়ি ফিরছিলেন নজরুল। সে সময় ছয় থেকে সাতজন দুর্বৃত্ত তাকে আকস্মিক ঘিরে ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন সুমন জানান, গত ২২ আগস্ট কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের স্কুলের এক ছাত্রকে তুলে নিয়ে যায়। ওই ঘটনায় নজরুলের ভাই শিক্ষক নাজিম উদ্দীনকে সঙ্গে নিয়ে তিনি থানায় গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, সেই ক্ষোভের জেরে নাজিম উদ্দীন মনে করে ভুলবশত নজরুল ইসলামের ওপর হামলা চালানো হয়েছে।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোহাম্মদ হোসাইন আল ইমরান জানান, আহত শিক্ষকের শরীরের প্রায় পাঁচটি স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ জানান, হামলার ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।