বন্ধ করুন
যুক্তরাষ্ট্রে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
যুক্তরাষ্ট্রে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
যুক্তরাষ্ট্রে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Featured Image

যুক্তরাষ্ট্রে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে নিউ ইয়র্কের জ‍্যাকসন হাইটসে কেক কাটা, বেলুন ওড়ানো এবং বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়।

বৃষ্টির মাঝেও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতৃবৃন্দ, স্টেট বিএনপি, মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টনের তত্ত্বাবধানে পুরো এলাকাটি উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং দেশ ও দলের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। স্টেট বিএনপির সভাপতি মাওলানা ওয়ালীউল্লাহ আতিকউল্লাহ এই বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

এদিকে, মূল অনুষ্ঠান শেষে যুক্তরাষ্ট্র জাসাসের উদ্যোগে একটি পরামর্শ ও কর্মী সভা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সায়েমের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহাঙ্গীর সোহরাওয়ার্দীর সঞ্চালনায় এই সভাটি অনুষ্ঠিত হয়।