বন্ধ করুন
সেপ্টেম্বরে কমল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডারে কমলো ১৩ টাকা
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা

দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সেপ্টেম্বরে কমল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডারে কমলো ১৩ টাকা

মহাকল্লোল নিউজ ডেস্ক
মহাকল্লোল নিউজ ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট:
সেপ্টেম্বরে কমল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডারে কমলো ১৩ টাকা
সেপ্টেম্বরে কমল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডারে কমলো ১৩ টাকা
Featured Image

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সেপ্টেম্বরের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টা থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে।

নতুন দর অনুযায়ী, সাড়ে ৫ কেজি সিলিন্ডারের দাম ৭২৭ টাকা এবং সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৬৫২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৫ থেকে ৪৫ কেজি পর্যন্ত বিভিন্ন সাইজের সিলিন্ডারের দামও আনুপাতিক হারে কমানো হয়েছে। যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম কমিয়ে প্রতি লিটার ৭৩ টাকা ৯ পয়সা করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সৌদি আরমকোর প্রোপেন ও বিউটেনের গড় চুক্তিমূল্য এবং ডলারের বিনিময় হার ১২৩ টাকা ৩০ পয়সা বিবেচনা করে এই মূল্য সমন্বয় করা হয়েছে। তবে রাষ্ট্রায়ত্ত কোম্পানির সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭৭৬ টাকা ৯৩ পয়সায় অপরিবর্তিত রাখা হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থাটি কঠোরভাবে জানিয়েছে যে, সরবরাহ ব্যবস্থার কোনো পর্যায়েই নির্ধারিত দামের বেশি মূল্যে এলপিজি বিক্রি করা যাবে না। উল্লেখ্য, আগস্ট মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা। আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে ২০২১ সালের এপ্রিল থেকে প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি।